For a healthy and happy life

Wednesday, February 22, 2017

No Hurry, No Pause

এই চার শব্দ মনে রাখলেই জাদুকরী পরিবর্তন হবে আপনার মাঝে:

বেস্টসেলার বইদ্য আওয়ার ওয়ার্কউইকলেখক টিম ফেরিস তিনি বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের নানা আচরণ নিয়ে গবেষণা করেন
আর থেকে যে শিক্ষা তিনি লাভ করেছেন তা তুলে ধরেছেন বিভিন্ন লেখনীতে। আর থেকেই তিনি এমন কিছু উপায় শনাক্ত করেছেন, যা যে কোনো মানুষের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
টিম ফেরিসের নতুন বইয়ের নামটুলস অব টাইটানস বইতে তিনি ১০০ জন্য অত্যন্ত সফল ব্যক্তির সাফল্যের গোপন সূত্র তুলে ধরেছেন।
নয় তাড়াহুড়ো, নয় থামা


নো হারি, নো পজ কথাটি দৈনন্দিন কাজে উৎপাদনশীলতা বাড়াতে মনে রাখা উচিত বলে মনে করেন টিম অ্যাক্রো ইয়োগার সহ-প্রতিষ্ঠাতা জেনি সওয়ের-ক্লেইনের কাছ থেকে ফেরিস বিষয়টি জানতে পেরেছেন। জেনি সওয়ের-ক্লেইন যে নীতিগুলো মানেন তার মধ্যে অন্যতম এটি।
কী রয়েছে নীতিতে? বিষয়টি ব্যাখ্যা করেছেন ব্রিমা সেন্টারের পরিচালক জন স্ক্রাইবার। তিনি বলেন, আপনি যখন তাড়াহুড়ো করবেন তখন সময় কমবে। আপনি যখন শীথিলভাবে কাজ করবেন তখন সময় বাড়বে। এটি সত্য কিন্তু মনের পক্ষে তা বিশ্বাস করা কঠিন। আপনি যখন শীথিলভাবে স্বেচ্ছায় কোনো কাজ করবেন তখন তা জীবনের কাজে লাগবে।
ফেরিস বলেন, আপনি যখন কোনো কাজের সময়নো হারি, নো পজকথাটি মেনে চলবেন তখন আপনার একটি নির্দিষ্ট গতিতে চালাতে হবে। আর এটি করতে পারলে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমন তা সফল হতেও দারুণ কার্যকর হবে। মার্কিন সামরিক বাহিনীর নেভি সিলরাও বিষয়টি মেনে চলেন।
কেউ যদি ধীরে ধীরে নির্দিষ্ট গতিতে তার কাজ চালিয়ে যান তাহলেই উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। আর বিষয়টিই মনে করে দেয় কথাটি। এক্ষেত্রে সফল হতে চাইলে সবারই নিজের ডায়েরিতে কিংবা দেখা যায় এমন কোনো স্থানে এটি লিখে রাখা উচিত।

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget